নতুন একটি হেল্প সার্ভিস চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক



বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘লোকাল অ্যালার্ট’ নামে নতুন একটি হেল্প সার্ভিস চালু করতে যাচ্ছে।  এটি ব্যবহারকারীদের জীবন রক্ষাকারী হিসেবে তথ্য দেবে।

সাম্প্রতি  এক ব্লগ পোষ্টের মাধ্যমে ফেসবুক জানিয়েছে, লোকাল অ্যালার্টের মাধ্যমে ব্যবহারকারীরা পুলিশ বা ফায়ার ব্রিগেডে মেসেজ পাঠাতে পারবেন। সেই সাথে সাথে ফেসবুকে ব্যাপকভাবে সেটি ছড়িয়ে পরবে। এ ছাড়াও কোন প্রকার বিপদের ঘটনা ঘটলে অথ্যাৎ কোন জনবহুল জায়গায় অস্ত্রধারীর হামলা, দূযোগ পুর্ণ আবহাওয়া অথবা কোন নিখোঁজদের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য দিতে সাহার্য্য ও সহযোগীতা করবে। 

প্রতিষ্টানটি প্রথমে এই হেল্প সার্ভিসটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ৩০০ শহরে চালু করছে ।

ফেসবুক কতৃপক্ষ আরও জানিয়েছে, বিপদগ্রস্ত বন্ধুদের অবস্তান জানাতে সেফটি চেক নামের একটি ফিচার আগে থেকে চালু রয়েছে। 

নতুন সার্ভিসটি আরও বেশি কার্যকর হবে বলে মনে করছে প্রতিষ্টানটি । এই নতুন ফিচারটির কার্যকারিতা সম্পর্কে বেশ আশাবাদী ফেসবুক প্রতিষ্টানটি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ